সোনারগাঁয়ে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ, এমপি মান্নান 

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : নারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথম উদ্যোগ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় আজহারুল ইসলাম মান্নান উপস্থিত থাকার কথা থাকলে শারিরীক অসুস্থতার কারণে তার পরিবর্তে এই কার্যক্রমে অংশ নেন দলীয় নেতা-কর্মী ও শতাধিক স্বেচ্ছাসেবীরা।
কার্যক্রমের মাধ্যমে মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চারপাশ থেকে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় ফল ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, শপথের পর এমন উদ্যোগে এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশা। উন্নয়ন ও সচেতনতার বার্তা নিয়ে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করছি।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা অনুযায়ী বিডি ক্লিনের সঙ্গে ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা, এমপি আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারী সেলিম হোসেন দিপু, বিএনপি নেতা রাকিব হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি, বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]