শ্রীপুরে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Share the post
জিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদউদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, শিক্ষা অফিসার আবদুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি, আনসার ও ভিডিপি কমান্ডার নারগিস আক্তার, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু, শ্রীকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুনসহ অন্যরা। সভায় মহান ভাষা আন্দোলন বিষয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার জন্য ক, খ গ, ঘ – গ্রুপে বিভক্ত করা হয় । সেইসঙ্গে যথাযোগ্য মর্যাদায় শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গৃহিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Share the post

Share the post ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র […]

পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত। তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে […]