আশুলিয়ায় মধ্যরাতে সৌদি প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

Share the post
মো: শামিম বেপারী,আশুলিয়া প্রতিনিধি : ভাড়াটিয়াদের মারধর, ভয়ভীতি ও জোরপূর্বক ভাড়া আদায়ের দাবি। ঢাকার সাভার আশুলিয়া থানার দক্ষিণ ভাদাইল এলাকায় এক সৌদি প্রবাসীর নির্মিত বাড়িতে মধ্যরাতে জোরপূর্বক প্রবেশ, ভাড়াটিয়াদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন,আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকার মৃত তাহের আলী মাতাব্বর ওরফে মোহের আলীর ছেলে আবুল খায়ের (৬০) ও ইদ্রিস আলী (৫০)। এদের মধ্যে ইদ্রিস আলী স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতা বলে জানা যায়
কিন্তু জমি বিক্রির দুই বছর পর অভিযুক্তরা পুনরায় জমিটি জবরদখলের চেষ্টা শুরু করে বলে অভিযোগ পাওয়া গেছে। গত দুই মাস ধরে তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছিল বলে দাবি করেন ভুক্তভোগী।
অভিযোগে আরও বলা হয়, সোমবার দিবাগত রাত ১টার দিকে আনোয়ার হোসেন বাড়িতে না থাকার সুযোগে ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ভাড়ার টাকা আদায় করে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকাল ১১টার দিকে আবারও দলবল নিয়ে এসে ভাড়াটিয়াদের বাসা ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, আমি বৈধভাবে জমি কিনে বাড়ি নির্মাণ করেছি। এখন তারা গায়ের জোরে আমার জমি দখল করতে চাচ্ছে। বিষয়টি মীমাংসার জন্য গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমি আমার জান মালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
অভিযুক্ত আবুল খায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা প্রায় ১৫ বছর ধরে জমিটি ভোগদখল করে আসছি। এই জমি তার নয়, তার জমি অন্য স্থানে।
এ বিষয়ে রুবেল হাওলাদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আশুলিয়া থানা বলেন, জমি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]