হাতিয়ায় শান্তিপূর্ণ নির্বাচন, প্রশাসনের বিএনপি–এনসিপির সমন্বয় সভা

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বিএনপি ও এনসিপির প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের প্রশাসনের সমন্বয় সভা  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সাম্প্রতিক সময়ে নলচিরা ঘাট ও উপজেলা সদরে সংঘর্ষের ঘটনার পুনরাবৃত্তি রোধ, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়

বৈঠকে হাতিয়া নৌ-কন্টিনজেন্টের কমান্ডার, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোস্টগার্ড প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলের মধ্যে বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট মো. নুর হোসেন সুমন, যুবদল নেতা ইসমাইল হোসেন ইলিয়াস ও মোমিন উল্লাহ রাসেল এবং এনসিপির পক্ষ থেকে উপজেলা আহ্বায়ক শামছল তিব্রীজসহ ১১ দলীয় জোটের প্রতিনিধিরা অংশ নেন

আলোচনায় উভয় পক্ষই নির্বাচনকালীন সময়ে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন। পাশাপাশি নিজ নিজ কর্মী ও সমর্থকদের সংযত আচরণ নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৈঠক শেষে দলগুলোর প্রতিনিধিরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, উভয় দল শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং ভবিষ্যতে পরস্পরের প্রতি সহনশীল আচরণ বজায় রাখার আশ্বাস্ত দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]