দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে নবম জাতীয় পে-স্কেল ঘোষনার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারী) সকালে দুর্গাপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এক বিক্ষোভ কর্মসুচঅ অনুষ্ঠিত হয়। পরে এক মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুল লতিফ আব্বাসী, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আরিফ, ঐক্য পরিষদের নেতা মো. শাহআলম, দ্বীন মো. সালাউদ্দিন, সেখ সেলিম, হিমাংশু ঘোষ, রাইদুল ইসলাম সহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, আমরা প্রতিদিন ২ঘন্টা করে কর্মবিরতী করছি। আমাদের নৈতিক দাবী নিয়ে সরকার আমাদের সাতে অনেক ছিনিমিনি খেলা শুরু করেছে। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করা করেনি। গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এই ১০ বছরে জীবনযাত্রার মান অস্বাভাবিক ভাবে বেড়েছে। আট থেকে দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করা যে কতো কস্ট তা ভেবে দেখুন। এর মধ্যে যদি পে-স্কেল ঘোষনা করা না হয়, তাহলে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক পুর্নদিবস কর্মবিরতী সহ কঠোর কর্মসুচী ঘোষনা করা হবে। দাবী বাস্তবায়নে আগামী কাল সকাল ৯টা থেকে গৃহীত কর্মসুচীতে অংশনেয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]