কুড়িগ্রামে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ,বাবা মায়ের সামনে মোবাইল কোর্ট, চার মাসের কারাদণ্ড

Share the post
ইয়াছিন আলী ইমন ,নাগেশ্বরী প্রতিনিধি,কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে চরম অস্থিরতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেনের পরিচালিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাকিমুল ইসলাম (৩২) কে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাকিমুল ইসলাম মাদকের নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায় তার বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং বাড়ির আসবাবপত্র ও সম্পদ নষ্ট করতেন। তার আচরণে শুধু পরিবার নয়, পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।গত বৃহস্পতিবার বিষয়টি স্থানীয় সচেতন নাগরিকদের মাধ্যমে প্রশাসনের নজরে আনা হয়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্ট পরিচালনা করে।এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তির কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যায়—এই দৃষ্টান্ত আবারও প্রমাণিত হয়েছে। বিশেষ করে একজন মা কতটা অসহায় হয়ে পড়লে নিজ সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বাধ্য হয়, সমাজের জন্য এটা অত্যন্ত বেদনাদায়ক।সচেতন মহল মনে করেন, মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকটাই কমে আসবে।এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।এলাকাবাসীর আহ্বান—মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে,কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। সচেতনতা, প্রতিরোধ ও আইনের কঠোর প্রয়োগই হতে পারে এই সর্বনাশা নেশার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]