তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী হাবিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share the post
সাঈদ সম্রাট সাতক্ষীরা (তালা উপজেলা প্রতিনিধি): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তালা উপজেলা ধানের শীষ প্রতীকের  নিবাচনী পরিচালনা কমিটির আয়োজনে ধানের শীষের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য ও আজকের পত্রিকা তালা উপজেলা প্রতিনিধি সেলিম হাইদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয় সাবেক সংসদ সদস্য  ধানের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করব। তালা প্রেস ক্লাবের বিল্ডিং নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভা করার চেষ্টা করব। সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ।তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জর্দার ফারুক হোসেন,আমার দেশের তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি  নাজমুল হক, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন আহবায়ক বাবলুর রহমান, সিনিয়র সাংবাদিক এসএম লিয়াকাত হোসেন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]