ফেসবুকে সাংবাদিককে নিয়ে মানহানিকর পোস্ট, নওগাঁ সদর থানায় জিডি

Share the post
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর মডেল থানায় নওগাঁর সিনিয়র সাংবাদিক রুহুল আমিনকে জড়িয়ে ফেসবুকে মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৪১৯) করেছেন। অভিযোগকারী রুহুল আমিন (৩৫) জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন, যায়যায়দিন ও বিজনেস টাইমস পত্রিকার সাংবাদিক হিসেবে নওগাঁ জেলায় কর্মরত আছেন।
জিডিতে বলা হয়, গত ২৪ জানুয়ারি রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে দেখতে পান অনঁষ কধষধস অুধফ নামে একটি ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে সুপার এডিট ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টটিতে লেখা ছিল-‘সাংবাদিক রুহল আমিনের হিরোইন সেবন, কি করে সে সাংবাদিক হয়’-যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যদিও থানায় লিখিত অভিযোগ দায়েরের পর আবুল কালাম আজাদ কৌশলে সেই ভিডিও ডিলিট করেন। অভিযুক্ত ব্যক্তি নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী সাংবাদিক দাবি করেন, তিনি ১৯ জানুয়ারি বাংলাদেশ বুলেটিনের অনলাইনে ‘অবৈধ ইট ভাটা ও অবৈধ কোল্ড স্টোর’ শিরোনামে একটি নিউজ প্রকাশ করেন। এরই জেরে শিল্পপতি আবুল কালাম আজাদ ওই সুপার এডিট করা ছবি ব্যবহার করে একটি ভিডিও প্রকাশ করেন।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হক বলেন, দ্রæত তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]