মো হিমেল মিয়া,মনোহরদী, নরসিংদী :৩১ জানুয়ারি, শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামে মনোহরদী–বেলাবো আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে এক ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গণসংযোগে অংশ নেন সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী জনাব মাঈন উদ্দিন বাবুল, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জনাব আকরাম হোসেন বকুল, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব সফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জনাব ফোরকান, ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জনাব বেলায়েত হোসেন খোকা, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ পারভেজ, যুবদল নেতা জনাব আসাদুজ্জামান আসাদ রাসেল মিয়া, রিপন মিয়া, মাহবুবুর রহমান,রমিজ উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা।এ সময় নেতাকর্মীরা গ্রামবাসী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ চালান। তারা ভোটারদের কাছে সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য আন্তরিকভাবে আহ্বান জানান।

