দুর্গাপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজন করা হয়েছে এই পূজা। শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল থেকে উপজেলার প্রতিটি মন্ডপে মন্ডপে অঞ্জলী প্রদানের মাধ্যমে শুরু হয় পুজার আনুষ্ঠিকতা।

দেবীকে বরণ করে নিতে পাড়া মহল্লায় তৈরি হয়েছে ছোট খাটো বহু পূজা মন্ডপ। এবছর দুর্গাপুর উপজেলায় প্রায় ২শতটি মন্ডপে সরস্বতী পূজা শুরু হয়েছে।

পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক সরস্বতী দেবী পূজা আয়োজনে মন্ডপ গুলোতে প্রার্থনা আর সাজ স্বজ্জাতে ব্যস্ত সময় পার করছে ভক্তরা। বিভিন্ন মন্ডপে অঞ্জলী প্রদান, প্রসাদের বিতরন সহ ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও করেছে কোনো কোনো পুজামন্ডপ।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেস চন্দ্র সাহা বলেন, সরস্বতী পূজা শিক্ষার্থীদের পূজা নামেও পরিচিতি পেয়েছে, এ পূজা আয়োজনে অন্যদের চেয়ে তরুনরাই সবচেয়ে বেশী এগিয়ে আসে। প্রতি বছরের মত এবারো সুন্দরভাবে পূজা উদযাপন করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]