শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে কবুতর, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা নাহারের সভাপতিত্বে এবং শিক্ষক এস. এম. আমানুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস. এম. সাইফুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মেহেদী হাসান, কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক নবী নেওয়াজ, মোজাম্মেল হক, এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মাসুদ হাসান খান, সাধারণ সম্পাদক রফিকুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, অন্যান্য বিদ্যালয়ের প্রধানশিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আবহ সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]