সাতক্ষীরা শ্যামনগর উপজেলার চৌদ্দরশি থেকে চাঁদনীমুখা ব্রিজটি বেহালদশা যেকোন সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা

Share the post
আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি থেকে চাঁদনীমুখা সড়কের গাইনবাড়ী মসজিদ সংলগ্ন গুরুত্বপূর্ণ ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।গাবুরা গানইবাড়ি ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান জানান,   প্রতিদিন এই ব্রিজ দিয়ে অসংখ্য যানবাহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চলাচল করে। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটির বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে। ভারী যানবাহন চলাচলের সময় ব্রিজটি কাঁপতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
এলাকাবাসী জানান, ব্রিজটি এই এলাকার যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। যে কোন সময় ব্রিজটি ভেঙ্গে পড়ে বড় দূঘটনা ঘটতে পারে।
এদিয়ে গাবুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ আশপাশের এলাকার মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, যা জনজীবন ও সম্পদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।স্থানীয় বাসিন্দা এমএ হালিম ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে আমরা ব্রিজটি সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বড় কোনো দুর্ঘটনার আগেই দ্রুত ব্যবস্থা  না নিলে এই এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম ব্রিজটি এলাকার মানুষের যাতোয়াতে চরম দূর্ভোগ পোহাতে হবে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।   জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করা হলে যে কোনো সময় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হতে পারে।
শ্যামনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সামাদ বলেন, ব্রিজটি সংস্কারের উদ্দোগ নেওয়া হয়েছে। ব্রিজটি ঝুকিপূর্ন হওয়ায় দ্রুত সংস্কার করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]