রায়পুরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post

আব্দুল্লাহ আল মামুন,লক্ষীপুর,রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার  রায়পুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গতকাল রোববার (১৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানাধীন পৌরসভা ০৬ নম্বর ওয়ার্ডের কান্ঞনপুর এলাকায় এক অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এ সময় ভূইয়া বাড়ির মসজিদের পাশের পুকুরের ঘাটলা থেকে মোঃ রাকিব হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

আটক রাকিব হোসেন মৃত আবুল হোসেনের ছেলে। তার মায়ের নাম পারভীন আক্তার। তিনি পূর্ব দেনায়েতপুর (জিনের মসজিদ বাড়ী), পৌরসভা ০৬ নম্বর ওয়ার্ড, রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্র জানা যায়, , আটক ব্যক্তির কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে আইনশৃঙ্খলা  রক্ষা বাহিনী জানান, মাদকের বিরুদ্ধে চলমান  তাদের  অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]