রায়পুরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
আব্দুল্লাহ আল মামুন,লক্ষীপুর,রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রায়পুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল রোববার (১৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানাধীন পৌরসভা ০৬ নম্বর ওয়ার্ডের কান্ঞনপুর এলাকায় এক অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
এ সময় ভূইয়া বাড়ির মসজিদের পাশের পুকুরের ঘাটলা থেকে মোঃ রাকিব হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আটক রাকিব হোসেন মৃত আবুল হোসেনের ছেলে। তার মায়ের নাম পারভীন আক্তার। তিনি পূর্ব দেনায়েতপুর (জিনের মসজিদ বাড়ী), পৌরসভা ০৬ নম্বর ওয়ার্ড, রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্র জানা যায়, , আটক ব্যক্তির কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানান, মাদকের বিরুদ্ধে চলমান তাদের অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

