মাদকমুক্ত সীমান্ত গড়তে ১৪ বিজিবির অভিযানে প্রায় ৩০ লক্ষ টাকার মাদক জব্দ

Share the post
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও কাশির সিরাপ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ২টা ২০ এ চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৬/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার চকশব্দল গ্রামের মাঠ সংলগ্ন সরিষা ক্ষেতে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৪,৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ২০ হাজার টাকা।
একই দিন ভোর ৪টা ৩০ এ কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে অপর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২ এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমবাদ এলাকার পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫০ হাজার ৪০০ টাকা।উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক চোরাচালান দেশের যুবসমাজ ও সমাজব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এই মাদকবিরোধী অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সবসময় মানবিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]