নরসিংদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন নরসিংদী।বুধবার (১৪ জানুয়ারী) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসার এর নেতৃত্বে সদর উপজেলার বাগহাটা ও শহরের বৌয়াকুড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন।   জানা যায়, দীর্ঘদিন ধরে নরসিংদীর বাগহাটা ও শহরের বৌয়াকুড় এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গত বুধবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান এর নেতৃত্বে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন নরসিংদীর একটি দল ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান জানান, অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১০ ধারা এবং ১১ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিগণকে  সর্বমোট ৭০,০০০/- (সত্তুর হাজার)  টাকা জরিমানা নগদ আদায় করা হয়। পাশাপাশি অভিযুক্তদের গ্যাস সংযোগ লাইন তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় দেড় লক্ষ টাকাও বকেয়া আদায় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]