সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
শাহাদাত হোসেন,সন্দ্বীপ প্রতিনিধি:বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা আলহাজ্ব মোস্তফা কামাল পাশার উদ্যোগে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অদ্য সকাল ১১টায় সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সালসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের মনোনয়ন প্রত্যাশীরা।
উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুরের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, সদস্য সচিব আবুল বশার, উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবরা, ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহিলা দলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আগামি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ইস্পাত-কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং জননেতা মোস্তফা কামাল পাশার নেতৃত্বকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

