দুর্গাপুরে ভোট কেন্দ্র গুলোতে চলছে সিসি ক্যামেরা স্থাপন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান সংস্কার বা মেরামত, সিসি ক্যামেরা স্থাপন বা সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা মেরামত করতে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৬১টি ভোট কেন্দ্রে চলছে সিসি ক্যামেরা স্থাপন ও ভোট কেন্দ্র সংস্কারের কাজ। বুধবার (১৪ জানুয়ারী) সকালে উপজেরার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে এমনটাই জানা গেছে।
ভোট কেন্দ্র গুলো পরিদর্শন ও সিসি ক্যামেরা স্থাপন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আফরোজা আফসানা যুগান্তর কে বলেন, ইতোমধ্যে ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সময়সুচী ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। উক্ত নির্বাচনে ভোটকেন্দ্র গুলো সংস্কার ও আংশিক মেরামত, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য ভাঙ্গা ও সংকীর্ণ রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই উক্ত কাজ পরিদর্শনে যাচ্ছি।
ইতোমধ্যে জেলা প্রশাসক স্যার, গণভোট ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিতের লক্ষে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে মতবিনিময় সভা করেছেন। আগামী ১২ ফেব্রæয়ারীর আগেই ভোট কেন্দ্রের সকল কাজ সম্পন্ন হবে। চলমান রয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নামের তালিকা যাচাই বাছাইয়ের কাজ। সকলের সহযোগিতা, অত্র উপজেলায় সুন্দরভাবে ভোট গ্রহন সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ্।

