সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

Share the post
মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দিকনির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এর অংশ হিসেবে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ লক্ষীপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০২/৫-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার লক্ষীপুর এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,৭৮০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫,৪১,০০০ (পাঁচ লক্ষ একচল্লিশ হাজার) টাকা।
এছাড়াও গত ১১ ও ১২ জানুয়ারি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ সিংগারবিল বিওপির টহলদল বিজয়নগর উপজেলার কাশিনগর ও নোয়াবাদী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮০ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২,৮০,০০০ (দুই লক্ষ আশি হাজার) টাকা।
অন্যদিকে, ১৩ জানুয়ারি ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ৭,২৩৭ পিস ভারতীয় চকলেট, ৬৬৪ পিস কসমেটিকস সামগ্রী ও ৯২ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ভারতীয় চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮,৭১,২৬০ (আট লক্ষ একাত্তর হাজার দুইশত ষাট) টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিচালিত এসব অভিযানে সর্বমোট ১৬,৯২,২৬০ (ষোল লক্ষ বিরানব্বই হাজার দুইশত ষাট) টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]