দুর্গাপুরে দুইটি সততা স্টোর উদ্বোধন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:শিক্ষার্থীদের নৈতিকশিক্ষা এবং সততা গড়ার লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ “সততা স্টোর”। দোকানে নেই কোনো বিক্রেতা। শিক্ষার্থীরা নিজের প্রয়োজন মতোই নির্ধারিত মুল্যে শিক্ষা উপকরণসহ খাদ্য সামগ্রী সংগ্রহ করে টাকা রেখে যাচ্ছেন একটি বাক্সে। নেই কারো নজরদারি, তাদের বিশ্বাসই তাদের মূলনীতি

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী অঞ্চল আগাড় অনিবার্ন শিক্ষা নিকেতন ও বারমারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে এই ‘সততা স্টোর’। মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ অঞ্চলের অর্থায়নে দুটি স্টোরের শুভ সুচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে দুটি সততা স্টোর উদ্বোধন করেন, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান। আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ:সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক রনজিৎ কুমার কর্মকার, উপ-সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক মো. আব্দুল বারেক, মো. মশিউর রহমান, বারমারি কম্পেশনের ম্যানেজার এলিসন ঘাগ্রা সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এমন একটি ব্যতিক্রমী দোকান পেয়ে শিক্ষার্থীরা বলেন, নিজেদের সততা প্রকাশের একটা সুযোগ পেয়েছি আমরা। প্রয়োজন অনুযায়ী খাতা, কলম কিংবা অন্যান্য সামগ্রী নেওয়ার স্বাধীনতায় তারা আনন্দিত। এই দোকান শুধু জিনিসপত্র কেনার জায়গা নয়, এটা সৎ থাকার পরীক্ষা। আমরা অন্যায় করবো না-অন্যায়কে প্রশ্রয় দিবো না। সোনার বাংলা গড়তে সকলে মিলে একসাথে কাজ করবো।

প্রধান অতিথি বলেন, ‘সততা স্টোর’ কেবল একটি দোকান নয়, এটি নতুন প্রজন্মের জন্য এক ধরনের নৈতিক পাঠশালা যেখানে শেখানো হয় বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ আর বিবেক জাগিয়ে রাখার শিক্ষা। “ছাত্রজীবন থেকেই নৈতিক শিক্ষা পেলে পরবর্তি জীবনে তারা আত্মনির্ভরশীল ও সৎ হবে। দুদকের এমন উদ্যোগ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে বলে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]