শাহজাদপুরে ইসলামি জালসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

Share the post
মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে শিশুদের মধ্যে ঝগড়ার জেরে একই গ্রামের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (সকাল ১০টা) উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র: হাসুয়া, দা ও ফালা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। এতে পুরো গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন জিয়ারুল ফকির এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন মাহফুজ সরকার। জানা গেছে, শনিবার রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নিরবের সঙ্গে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী ছেলে শিমুলের কথা কাটাকাটি হয়। পরে তা মারপিটে রূপ নেয়। বিষয়টি দুই পক্ষের অভিভাবকরা জানার পর বিরোধ আরও তীব্র হয়।
রোববার সকালে ওই ঘটনার জের ধরে সরকার গ্রুপ ও ফকির গ্রুপের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা এই সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার ও আরিফ সরকারসহ কয়েকজন আহত হন। অপরদিকে ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন ও রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষের নেতাদের কাছ থেকে মারামারি না করার মুচলেকা নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। তবে ক্ষতিগ্রস্ত কেউ আইনি সহায়তা চাইলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]

এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ (রবিবার) শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১টায় শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]