মুক্তিযোদ্ধা এটিএম খালেদের স্মৃতিস্তম্ভ নতুন রূপে, উদ্বোধন করলেন উপাচার্য

Share the post
আরাফাত হোসাইন,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশের সর্বকনিষ্ঠ ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এটিএম খালেদের স্মৃতিস্তম্ভের সংস্কারকাজের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কারকাজের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক । এ সময় বীর প্রতীক এটিএম খালেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
উপাচার্য তাঁর বক্তব্যে বীর প্রতীক এটিএম খালেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এমন স্মৃতিচিহ্ন সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এটিএম খালেদ ১৯৫৩ সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন। তিনি ১৯৭৩–৭৪ শিক্ষাবর্ষে বাকসুর নির্বাচিত ক্রীড়া সম্পাদক ছিলেন এবং ফুটবল ও হকিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খেতাব অর্জন করেন। তিনি বাকৃবি শাখা ছাত্রদলের প্রথম আহ্বায়ক ও সংগঠনের প্রথম শহীদ হিসেবেও পরিচিত।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]