জামালপুরে রেলওয়ের যন্ত্রাংশ চুরি ঠেকাতে ভাঙারি দোকানে অভিযান।

Share the post
সাদ্দাম হোসেন রোমান জামালপুর ( বকশিগঞ্জ) প্রতিনিধি: জামালপুরে রেলওয়ের যন্ত্রাংশ চুরি প্রতিরোধে রেললাইনসংলগ্ন ভাঙারি দোকানগুলোতে অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে রেলওয়ে পুলিশ।আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে জামালপুর রেলওয়ে থানার উদ্যোগে এ অভিযান শুরু হয়। অভিযানে রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ—ক্লিপ, স্লিপার, জাম্পার কেবল, ব্যাটারি ও অন্যান্য মালামাল চুরি রোধে রেললাইনকেন্দ্রিক গড়ে ওঠা ভাঙারি দোকানগুলোতে তল্লাশি চালানো হয়।
এ সময় দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করে রেলওয়ের চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি কেউ রেলওয়ের মালামাল বিক্রি করতে এলে সে বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।
রেলওয়ে পুলিশ জানায়, রেলওয়ের মালামাল চুরি বন্ধ, চোরাই মাল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দুপুর ৩টার দিকে অভিযান শেষ হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, রেল সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]