নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই, আটক ২

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনা ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় তাদের থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি ছুরি, ছিনতাই করা ৪ হাজার ১০০ টাকা ও স্মার্টফোন উদ্ধার করা হয়। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ স্টেশনের অদূরে কেওয়াটখালী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রেনটি  ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে মোহনগঞ্জের দিকে রওনা হলে পথে কেওয়াটখালী এলাকায় ওই দুই যুবক যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় যাত্রীদের চিৎকারে ওই দুই ছিনতাইকারীকে আটক করে রেলওয়ে পুলিশের সদস্যরা। পরে তাদের মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে তাদের সোপর্দ করা হয়। বৃহস্পতিবার বিকালে  নেত্রকোনা জেলার মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন, ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) ও মো.  মেহেদী হাসান তানভীর (১৮)।
রেলওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যায়। কিছু দূর যেতেই ওই দুই ছিনতাইকারী ছুরি দিয়ে কয়েকজন যাত্রীকে জিম্মি করে তাদের টাকা ও স্মার্টফোন  ছিনিয়ে নেয়। এসময় যাত্রীদের চিৎকারে পাশের বগিতে থাকা রেলওয়ে পুলিশ গিয়ে অন্য যাত্রীদের সহায়তায় তাদের আটক করে। এসময় তাদের থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি ছুরি, ছিনতাই করা ৪ হাজার ১০০ টাকা ও স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে ভোর ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে গিয়ে থামলে আটক দুই যুবককে সেখানকার রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। ছিনতাইয়ের শিকার হওয়া যাত্রীদের বাড়ি বারহাট্টা,  মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকার বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, তাদের ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]