নওগাঁয় জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশাসনের সমন্বয় সভা

Share the post
নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নওগাঁয় বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই ‘নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায়’ প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলার ১১টি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ১১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) অংশগ্রহণ করেন। সভায় ভোটকেন্দ্রের শৃঙ্খলা ও সমন্বিত প্রশাসনিক তৎপরতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ উপস্থিত গণমাধ্যমের সাথে সাথে কথা বলেন। তিনি জানান, একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর এবং সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]