রোববার সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে একটি বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন। ওই দিন বিকেল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্পপার্কে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। দোয়া মাহফিলকে কেন্দ্র করে সভাস্থল সাজানো, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাংগঠনিকভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু দোয়া মাহফিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, “জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এ দোয়া মাহফিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।”
তিনি আরও বলেন, এই দোয়া মাহফিল শুধু একটি ধর্মীয় কর্মসূচি নয়, বরং এটি দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশ নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর আগামী ১১ জানুয়ারি প্রথমবারের মতো ঢাকার বাইরে কোনো জেলায় সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রথম জেলা সফর হিসেবে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশগ্রহণ রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোর বিএনপি নেতাকর্মীদের মাঝেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে সিরাজগঞ্জের এই দোয়া মাহফিল বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় কর্মসূচিতে পরিণত হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]