নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শিবপুরে ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্ট অভিযান

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী, নরসিংদী: অদ্য ০৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বেলা ১২টা ১০ মিনিটে নরসিংদী জেলার শিবপুর উপজেলার বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুর রহিম মহোদয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান মহোদয়ের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তিনজন ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করা হয় এবং আইন অনুযায়ী তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শাহনেওয়াজ, স্যানিটারি ইন্সপেক্টর এবং নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বে) মোঃ মোবারক হোসেন, উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তার অধিকার রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]