জনশক্তি বিদেশ রপ্তানি করার ক্ষেত্রে সাতক্ষীরায় মঙ্গোলিয়ার প্রতিনিধি দলের সাথে মতবিনিময়

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : জনশক্তি বিদেশ রপ্তানি করার ক্ষেত্র আরো উন্নয়ন করার লক্ষ্যে সাতক্ষীরায় মঙ্গোলিয়ার প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছে মুনিয়া ওভারসিজ সাতক্ষীরা জেলা শাখা।
শনিবার (৩ জানুয়ারি) মুনিয়া ওভারসিজ সাতক্ষীরা জেলা শাখার আয়োজন পাটকেলঘাটা বাঁধন শপিং কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও তালা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও শেখ আবুল কাশেমর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঙ্গোলিয়ার প্রতিনিধি সীমা ইসলাম, মুনিয়া ওভারসিজ সাতক্ষীরা জেলা শাখা ব্যবস্থাপক আবু রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী ও সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী ও পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক রিজভী আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম আবু মুহিত প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, আমরা বিদেশের লোক পাঠানোর ক্ষেত্রে অদক্ষ্য মানুষকে দক্ষ্য করে গড়ে তুলে তারপর বিদেশ পাঠায় থাকি। এবং আপনারা যারা বিদেশ যেতে চান, বিশেষ করে জাপান সিঙ্গাপুর সহ ইউরোপের বিভিন্ন দেশে, তাদেরকে সেই দেশের ভাষা শিখতে হবে আগে। তা না হলে সে দেশে যেয়ে ব্যাপক কষ্টের মধ্য দিয়ে কাজ করতে হয়।
সাতক্ষীরা শাখা অফিস পরিদর্শন করায় মনির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলাম (মনির) এর আগমন উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]