ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ‘শীতার্তদের কম্বল দাও’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত

Share the post
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানবিক কর্মসূচি ‘শীতার্তদের কম্বল দাও’ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। কর্মসূচির চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে আজ ৩ জানুয়ারি প্রথম প্রহরে, রাত ১২টা ৯ মিনিটে একটি ভিডিওবার্তার মাধ্যমে বিস্তারিত জানান কর্মসূচির ঘোষক মুহাম্মদ মিজানুর রহমান।
ভিডিওবার্তায় তিনি জানান, কর্মসূচির সফল বাস্তবায়নে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গভীর রাতে কম্বল বিতরণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুহাম্মদ মিজানুর রহমান বলেন,
“আমরা ইচ্ছাকৃতভাবেই গভীর রাতে কম্বল বিতরণে বের হয়েছি, যেন কম্বলগুলো সত্যিকার অর্থে যাদের প্রয়োজন, তারাই পায়। অনেক সময় আমরা রাস্তায় বস্তা গায়ে দেওয়া শীতার্ত মানুষকে দেখি। আমরা চাই, এই কম্বলগুলো তাদের হাতেই পৌঁছাক। পাশাপাশি মানুষের দানের প্রতিটি টাকার যেন যথাযথ মূল্যায়ন হয়, সেটিও আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজে এবং আরও আট থেকে দশজন শিক্ষার্থী একত্রিত হয়ে রাতভর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন। রাতের শুরু থেকে ভোর ৪টা পর্যন্ত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা, হাতিরঝিল ও মগবাজার এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারাও।
উল্লেখ্য, ‘শীতার্তদের কম্বল দাও’ কর্মসূচিটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়িত হওয়ায় এটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]