নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার করিমপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর মধ্যপাড়া গ্রামে সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আসগরের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।দোয়া মাহফিল পূর্বে আগত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দেশের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়।
পরে স্থানীয় শ্রীনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মুফতি তরিকুল ইসলাম বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করেন।এসময় ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক কাজী শফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি জাকারিয়া হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর মিয়া, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন সরকার, নবীন দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]