সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজার মনোনয়নপত্র দাখিল

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ সেলিম রেজা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা চত্বরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ খোঁশলেহাস উদ্দিন, বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান দুদুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি প্রার্থী মোঃ সেলিম রেজা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। সিরাজগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত কাজিপুর গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। পাশাপাশি যমুনা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আধুনিক ও আলোকিত কাজিপুর গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।এ সময় তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]