বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা করলেন আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব ও চক্রধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা। শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ সংলগ্ন মাঠে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।এসময় তিনি বলেন, আমরা কাউকে ভয় করি না। তাই স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিলাম। তিনি আরও বলেন, আমরা নির্বাচনের আচরণবিধি মেনে চলবো। মান্নান ভূঁইয়ার নামকে সারা বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে আপনাদের দাবির প্রেক্ষিতে প্রার্থী হলাম। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহ করবো। আমরা চেয়েছিলাম আব্দুল মান্নান ভূঁইয়ার মরণোত্তর বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য এবং প্রয়াত এই নেতাকে যেন সম্মান দেন। বহিষ্কার আদেশ প্রত্যাহার করলে আজ আর আমাদের প্রার্থী হতে হতো না। কিন্তু তারা আমাদের কথা শুনেননি। আব্দুল মান্না ভূঁইয়া কখনও দুর্নীতি করে নাই। আমরা যারা মান্নান ভূঁইয়া পরিষদ করি আমাদের মাঝেও কোনো দুর্নীতিবাজ নাই। তাই আমি মনে প্রানে বিশ্বাস করি, শিবপুরবাসী মান্নান ভূঁইয়াকে ভালোবাসেন। তাই আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকবেন। এসময় আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]