বাংলাদেশ হতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ।

Share the post
মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রকে ধারণ করে সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। ভারত থেকে মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালানি মালামাল যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী রেইনবো কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ইব্রাহিমপুর এলাকায় সন্দেহজনকভাবে থামানো হয়।পরবর্তীতে যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—৭১,৯০০ পিস ভারতীয় কাবেরী মেহেদি, ২২,৬৫২ পিস ভারতীয় চকলেট, ৫৬৪ পিস ভারতীয় ফেসওয়াশ এবং ৬৩০ কেজি ভারতীয় জিরা। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৮,২৩,১৬০/- (আটষট্টি লক্ষ তেইশ হাজার একশত ষাট) টাকা।জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান দমনে বিজিবি’র কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]