ফাহাদ, সোনারগাঁও : আগুনে পুড়ে তছনছ হওয়া মার্কেটের দোকানপাটের ঘটনা বাংলাদেশে প্রায়ই ঘটে, যেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট, ত্রুটিপূর্ণ ওয়্যারিং বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ড হয় এবং এতে শত শত দোকান পুড়ে ছাই হয়ে যায়, যার ফলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির শিকার হন, যেমনটি ঘটেছে সোনারগাঁয়ের মোগরাপাড়া থানা রোডের হাবিবপুর এলাকার ঈদগাহ ময়দানের ফার্নিচার মার্কেটে।
সোমবার দুপুরে হাবিবপুর ঈদগাহ ময়দানের ফার্নিচার মার্কেটে তিনটার সময় ভাঙ্গারি দোকান থেকে সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। মানুষের ছোটাছুটি ও ডাক চিৎকারে লোকজন জড়ো হলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলে।
পরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের প্রচেষ্টায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি ও পাঁচটি দোকান পুড়ে তছনছ।
আগুন লাগার বিষয়ে, সোনারগাঁ ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার ওসমান গনি জানান, ৯৯৯ এর ফোন পেয়ে দ্রুত গতিতে গঠনাস্থলে পৌঁছাই এবং দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কেন আগুন লেগেছে তা তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই হতে পারে।

