নওগাঁয় দ্রুত বিচার দাবিতে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চ

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি: জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবিতে নওগাঁর মহাদেবপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে মহাদেবপুর উপজেলার মাছ চত্বর এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
‘মহাদেবপুর ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সচেতন ছাত্রসমাজ, সাধারণ নাগরিক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তারা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’সহ বিভিন্ন স্লোগান দেন।
একই সময়ে জুমার নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ-৩ আসনের এমপি প্রার্থীও বিক্ষোভ সমাবেশে অংশ নেন এবং শরিফ ওসমান হাদি হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]