নরসিংদীতে মাদক ও সন্ত্রাসরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর সদর উপজেলার দূর্গম চরাঞ্চলে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর ফুটবল খেলার মাঠে শ্রীনগর মধ্যপাড়া ফুটবল টুর্নামেন্ট নামে এ টুর্নামেন্টের আয়োজন করেন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তোফায়েল আসগর এর সভাপতিত্বে ও ছাত্রনেতা ইবনে আদিল শশীর সঞ্চালনায় এবং টুর্নামেন্টের সমন্বয়ক মো. শেখ ফরিদ মিয়া। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির (রনি)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ত্রীড়া সংস্থার সদস্য মো. আওলাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন শহর শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোক্তার হোসেন প্রমুখ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন মো. বেলায়েত হোসেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শ্রীনগর মধ্যপাড়া একাদশ বনাম শ্রীনগর মুন্সিবাড়ি একাদশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দীর্ঘদিন পরে গ্রামবাংলার প্রাণবন্ত ফুটবল খেলা উপভোগ করতে আসা হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হন। ৯০ মিনিটের খেলায় শ্রীনগর মুন্সিবাড়ি একাদশ ২-১ গোলে শ্রীনগর মধ্যপাড়া একাদশকে পরাজিত করে।ফুটবল খেলা দেখতে আসা সত্তরঊর্ধ্ব বয়সের একবৃদ্ধ বলেন, এখন গ্রাম-গঞ্জ থেকে ফুটবল খেলা উঠেগেছে। ছেলে-পেলেরা এখন খেলাধূলা বাদ দিয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন পর হলেও এধরণের ফুটবল খেলার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]