মোঃ হিমেল মিয়া,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী-৪ আসনে(বেলাবো-মনোহরদী) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল-এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল-জিহান-এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি গোলাম মস্তুফা,পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হান্নান,উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় দলীয় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিএনপি বিজয় অর্জন করবে বলে তারা আশাবাদী।

