ধোবাউড়ায় শিখন সহভাগিতা সভা

Share the post

আবুল হাশেম,ধোবাউড়াঃ স্বাবলম্বী উন্নয়ন সমিতির সিডস প্রকল্পের আওতায়এবং স্ট্রমী ফাউন্ডেশন এর সহযোগিতায় ১৮ ডিসেম্বর ২০২৫ইং ধোবাউড়া উপজেলার ধাইরপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রকল্পের চলমান শিক্ষা কার্যক্রমের উপর একটি শিখন সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়। মি. কর্নেলিউস দালবৎ, প্রকল্প ব্যবস্থাপক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুসরাত জাহান অনন্যা, সহকারী কমিশনার (ভুমি), ধোবাউড়া উপজেলা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আহম্মেদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, ধোবাউড়া উপজেলা এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলার মোট ৩৭৫ জন সংলাপ ও সংলাপ ফোরাম কিশোর -কিশোরী, সংলাপ এনিমেটর, চাইল্ড ক্লাব ফ্যাসিলিটেটর এবং প্রাক প্রাথমিক শিক্ষকবৃন্দ সক্রিয় অংশগ্রহণ করেন। নির্বাচিত সংলাপ কিশোরী, চাইল্ড ক্লাব ফ্যাসিলিটেটর, এবং প্রাক প্রাথমিক শিক্ষকবৃন্দ তাদের শিখন সহভাগিতা করেন।

এছাড়াও নির্বাচিত ৩টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ তাদের বিদ্যালয়ে চলমান চাইল্ড ক্লাব ও বিদ্যালয়ভিত্তিক সংলাপের ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন এবং স্বাবলম্বী প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন।বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ শরীফ আহম্মেদ বলেন – স্বাবলম্বী প্রতিষ্ঠানের সকল শিক্ষা কার্যক্রম আমার জানা আছে। চলমান সকল শিক্ষা কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়ে গারো ও হাজং ভাষায় চলমান এমএলএ প্রসারের আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রত্যাশা করেন- সংলাপের মাধ্যমে জীবন দক্ষতা যেন সকল কিশোরীদের জীবনে কার্যকর প্রভাব ফেলে এবং চলমান সকল শিক্ষাসহ সংলাপ কার্যক্রমের সফলতা কামনা করে স্বাবলম্বী প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস ও ধন্যবাদ জ্ঞাপন করেন।পরবর্তীতে সংলাপ কিশোরীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাল্যবিবাহ ও যৌতুকের উপর সচেতনতা নাটক উপস্থাপন করা হয়। উল্লেখ্য যে, সংলাপ সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]