ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই চোরাকারবারি আটক

Share the post
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর)ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে শিমুলতলী বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ তোহরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার রসপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেলসহ দুইজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—শ্রী কার্তিক (১৮), পিতা- শ্রী স্বপন রায়, গ্রাম- সেখাহাটি, পোস্ট- বীরগ্রাম এবং সুফল রায় (২২), পিতা- শ্রী বৈদ্যনাথ, গ্রাম- টুগাহাট, পোস্ট- আগ্রাদ্বিগুন। উভয়েই ধামইরহাট থানাধীন নওগাঁ জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য এক লাখ একানব্বই হাজার চারশত (১,৯১,৪০০) টাকা।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]