ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহর মনোনয়নপত্র গ্রহণ

Share the post
কবির হোসেন রাকিব .লক্ষীপুর কমলনগর প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমীর, পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর) আজ ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
আল্লাহর উপর পূর্ণ ভরসা ও দেশবাসীর দোয়া কামনা করে তিনি কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, কর্মী-সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র গ্রহণ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আল্লামা খালেদ সাইফুল্লাহ বলেন,“দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আল্লাহ তায়ালার উপর ভরসা করে এবং পীর সাহেব চরমোনাইয়ের দিকনির্দেশনায় আমি লক্ষ্মীপুর-৪ আসনের মানুষের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় অন্যায়, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রেখে এসেছে। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
 দলীয় নেতাকর্মীরা মনে করছেন, আল্লামা খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে লক্ষ্মীপুর-৪ আসনে একটি নৈতিক, সৎ ও জনকল্যাণমুখী রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]