ধোবাউড়ার বাঘবেড় ইউনিয়নে পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
আবুল হাশেম,ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের চারিয়াকান্দা গ্রামে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগীতায় ও স্ট্রমী ফাউন্ডেশন এর অর্থায়নে সিবিও সদস্যদের বানিজ্যক উৎপাদনে আগ্রহী করে তোলার জন্য পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় চারটি সিবিওর পনেরো টি দলের সদস্যরা তাদের উৎপাদিত কৃষিজাত পণ্য,শাক সবজি ফল,হাঁস মুরগী ডিম দুধ, কবুতর ইত্যাদি সহ হস্ত শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন এবং বিক্রির জন্য উপস্থাপন করে। সকাল ১১ টায় মেলা উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিও ইকোনোমিক ইনক্লুশন মনিরুজ্জামান মনির সহ গ্রামের গান্যমান্য ব্যক্তিবর্গ। সকাল এগারো টায় শুরু হয়ে মেলা চলে দুপুর দুইটা পর্যন্ত এবং সদস্যদের প্রায় সকল পন্য বিক্রি হয়ে যায়,তারা খুবই আনন্দিত এবং উৎসাহিত হোন মেলার কর্যক্রমে।ব্যপক উৎসাহ উদ্দীপনা আর আগামীতে আরো বড় পরিসরে আরো বৃহৎ কলেবরে মেলার আয়োজন করবেন বলে সদস্যরা আগ্রহ প্রকাশ করেন।মেলার সার্বিক তত্তাবধান এবং ব্যবস্থাপনায় ছিলেন সিএম রফিকুল ইসলাম ।

