মাঝিরঘাটে কর্মহীন শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: করোনা মহামারির কারণে মাঝিরঘাট এলাকায় কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে চট্টগ্রাম জাতীয় নির্মান শ্রমিকলীগের উদ্দ্যোগে খাদ্যসামগ্রী বিতরন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।২৬ এপ্রিল রবিবার কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় তিনি বলেন, করোনা মহামারির কারণে নগরীর ব্যস্ততম এই মাঝিরঘাট এখন নিশ্চুপ হয়ে গেছে। এই ঘাটকে কেন্দ্র করে যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতো কাজ না থাকায় আজ তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। মানুষ মানুষের জন্য, আর একজন রাজনীতিবিধ হিসেবে আমি মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি। কারণ রাজনীতি তো মানুষের জন্যই করি। তাই আমি আশা করবো সমাজের সকল বিত্তবান মানুষরা ও এই অসময়ে সাধারণ মানুষের পাশে এসে দাড়াঁবেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক মুহাম্মাদ আব্দুল আহাদ, চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলি, ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়ন সভাপতি মুহাম্মদ রফিক, সাধারন সম্পাদক আব্দুল খালেক, নির্মান শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ রানা, সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, মাঝিরঘাট ট্রাক ড্রাইভার বহুমুখি সমিতি সভাপতি মোহাম্মদ বশির, যুব শ্রমিকলীগের আহবায়ক কাজী টিটু, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম সাগর সহ অন্যান্য স্থানীয় আওয়ামীলীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]