ব্যারিস্টার কায়সার কামালের পোস্টার ছিঁড়ায়, এলাকাবাসীর ক্ষোভ

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। অত্র উপজেলার খেঁটে খাওয়া সাধারণ মানুষের কথা ভেবে ইতোমধ্যে নানাবিধ উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাকৈরগড়া ইউনিয়নের জনসাধারন, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ওই ইউনিয়নের গুদারিয়া ও নাগপুর এলাকার বালচ নদীর ওপর এক বিশাল কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন তিনি।

এছাড়া সোমেশ^রী নদীর ওপর দিয়ে জনসাধারন ও পর্যটকদের চলাচলের সুবিধার্থে প্রায় পয়ত্রিশ লক্ষ টাকা ব্যায়ে আরো তিনটি কাঠের সেতু নির্মান করে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। ওই সেতু গুলো দিয়ে শুধুমাত্র যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং ওই টোলের লভ্যাংশের সকল টাকাই স্থানীয় মসজিদ, মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমুলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষনা দেন তিনি।

এ ধরনের উন্নয়নমুলক কাজে বাঁধাগ্রস্থ্য করা এবং স্থানীয়দের মাঝে কলহ সৃষ্টির লক্ষে বালচ নদীর ওপর নির্মিত কাঠের সেতুর পাশের্^ টাঙ্গানো ব্যারিস্টার কায়সার কামালের বড় বড় বেশ কয়েকটি পোস্টার রাতের আঁধারে কে বা কাহারা ছিঁড়ে ফেলায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে এলাকাবাসীর পক্ষে মোঃ আব্দুল হাসিব বাদী হয়ে দুর্গাপুর থানায় সাঅধরণ ডায়েরী করেন।

স্থানীয় ব্যাবসায়ী নুরুল আমীন বলেন, সেতু নির্মানের আগে প্রতিমন ধান ষাট টাকা খরচ দিয়ে ঝাঞ্জাইল বাজারে বিক্রি করতাম। এখন কাঠের সেতু নির্মান হওয়ায় মাত্র দশ টাকা দিয়ে বাজারে ধান নিতে পারি। বিভিন্ন শিক্ষার্থীরা খুব সহজেই আসা যাওয়া করতে পারে। ব্যারিস্টার সাহেব এই নির্মান করে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। সেতুর পাশের্^ টাংগানো উনার পোস্টা ছিঁড়ে ফেলায় আমরা গ্রামবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ নিয়ে কাকৈরগড়া ইউনিয়ন বিএনপি‘র সভাপতি গোলাম রাব্বি ভুইয়া সাংবাদিকদের বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য এবং উন্নয়নমূলক কাজের বাধাগ্রস্থ করার লক্ষে কুচক্রী মহল এই ন্যাক্কারজনক কাজ করেছে। মানবকি নেতা ব্যারিস্টার কায়সার কামালের উন্নয়ন মুলক কাজ এবং আমাদের দলীয় শৃঙ্খলা দেখে তাদের সহ্য হচ্ছেনা। আমরা শান্তিপ্রিয় রাজনীতি বিশ^াস করি। রাতের আঁধারে আমাদের মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামালের পোস্টার ছিঁড়ে ফেলছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ নিয়ে থানা জিডি করা হয়েছে, আশা করছি প্রশাসনের লোকজন দ্রæত ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]