শাহজাদপুরে ইউএনও মোঃ কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে দক্ষ ও মানবিক উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে বিদায় জানাতে ভিড় করেন বিভিন্ন পেশার মানুষ।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সমাজ, বাঘাবাড়ি শ্রমিক সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণও অনুষ্ঠানে যোগ দেন।
দুই বছর ধরে শাহজাদপুরে দায়িত্ব পালন কালে ইউএনও মোঃ কামরুজ্জামান প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিক কার্যক্রমেও বিশেষ ভূমিকা রাখেন।
তার উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে:
১. দীর্ঘদিনের স্থবির হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়েমেনী (রহ.) মাজার উন্নয়ন কাজ পুনরায় শুরু করা এবং সমাপ্তির পথে নিয়ে যাওয়া।
২. পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ।
৩. উপজেলা পরিষদের অবহেলিত পুকুর সংস্কার করে জনসাধারণের বিনোদন ও বিশ্রামের উপযোগী পরিবেশ তৈরি।
৪. শাহজাদপুর পৌর পার্কের উদ্বোধন।
৫. শীতে রাতের বেলায় নিজে বের হয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ।
৬. অসহায় শিক্ষার্থীদের সহায়তা ও বিভিন্ন দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানো।
এছাড়াও অসংখ্য উন্নয়নমূলক কাজে তিনি অংশগ্রহণ করে শাহজাদপুরের নান্দনিকতা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে ভূমিকা রেখেছেন।
তার মানবিকতা, ভদ্রতা ও দায়িত্বশীল আচরণে শাহজাদপুরবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নেন তিনি। বিদায় অনুষ্ঠানে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। সাধারণ মানুষ থেকে প্রশাসনের কর্মকর্তা, সবাই তার কাজের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ কামরুজ্জামান শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি ছিলেন শাহজাদপুরবাসীর অভিভাবক।
তার বিদায়ে এলাকায় এক ধরনের শূন্যতা অনুভূত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]