সিরাজগঞ্জে বাগবাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Share the post

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিরাজগঞ্জের ২ নং বাগবাটি ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দলীয় চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে ভক্ত-সমর্থকদের মিলনমেলা।

দোয়া মাহফিলকে ঘিরে সকাল থেকেই এলাকায় এক আবেগঘন পরিবেশ বিরাজ করে। বিএনপি, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে দোয়া স্থলে উপস্থিত হতে থাকেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলীয় নেতাকর্মীদের গভীর উদ্বেগ ও তাঁর সুস্থতার প্রতি আন্তরিক প্রত্যাশা দোয়া অনুষ্ঠানে স্পষ্ট হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির নিবেদিতপ্রাণ নেতা মাহফুজুর রহমান ডেবিট। আরও উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সফিকুল ইসলাম লালচাঁন, ছাত্রদলের সভাপতি তানভীর রাব্বি, ছাত্রদল সেক্রেটারি কাদের, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদল আক্তার লেবু, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা ডা. আবদুস সাত্তার, এবং ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা শুধু দলের কর্মীদেরই নয়, বরং দেশের লক্ষ লক্ষ গণতন্ত্রকামী মানুষের প্রানের দাবি। তাঁরা বলেন, “আমাদের নেত্রী আজ অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।“
মোনাজাত পরিচালনা করেন স্থানীয় এক ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করেন—আল্লাহ যেন তাঁকে শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা এবং দীর্ঘ জীবন দান করেন। একই সঙ্গে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের উন্নতির জন্যও দোয়া করেন।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা থেকেই তাঁরা নিয়মিত দোয়া-দরুদ করে যাচ্ছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নেত্রী সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।
অনুষ্ঠান শেষে সাধারণ নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]