মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী :নরসিংদীর মনোহরদীতে আল আমিন (২৯) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতমঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দৌলতপুর ইউনিয়নের পাথরদিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আল আমিন নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকার চাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন ঈদগাহ মাঠের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
মনোহরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান জানান, পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আল আমিনকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানিয়েছেন।পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে

