করোনা ভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

Share the post

তামিম রহমান চৌধুরী (সিলেট): শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চলমান করোনা পরিস্থিতি এবং রমজানের নিরাপত্তার বিষয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে তিনি করোনা ভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। বিভিন্ন অলি-গলিতে মানুষের আড্ডাবাজির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা সবাই কাজ করছি। এরপরও কিছু মানুষের মধ্যে অসচেতনতা দেখা যাচ্ছে। যেখানে জনসাধারণের অনর্থক আড্ডার তথ্য পাবো, আমাদের মোবাইল টিমগুলো সেখানেই ডাইভার্ট করা হবে। কারো কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানান, যেন মোবাইল টিমগুলো সেদিকে ডাইভার্ট করতে পারি। নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করতে যা যা করা দরকার তার সবই করা হবে। এ বিষয়ে আমরা সবার সহায়তা কামনা করছি। তিনি বলেন, করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আমাদের টহল অব্যাহত আছে। নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করতে এ পর্যন্ত দেশব্যপী ৩৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যার মাধ্যমে ২ হাজার ২৪০ জনকে ৩ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিন্মমানের মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার জব্দসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেশকিছু অভিযান চালনো হয়েছে। করোনা বিষয়ক গুজব প্রতিরোধে র‌্যাবের ভার্চুয়াল পেট্রোলিং অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, গুজব রটনা করে এমন ৫০টি সাইট নজরদারিতে রয়েছে। এ পর্যন্ত গুজব ছড়ানোর দায়ে ১১ জনকে আইনের আওতায় আনা হয়েছে। অনেকেই না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কনটেন্ট লাইক-শেয়ার করে আইনের আওতায় আসার মতো পরিস্থিতিতে পড়েন। তাই না বুঝে কাউকে এ ধরনের কর্মকাণ্ড এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি। একইসঙ্গে যেকোনো তথ্য যাচাইয়ে র‌্যাব সাইবার ভেরিফিকেশন সেন্টারের সহায়তা নেওয়ার কথাও বলেন তিনি। করোনা পরিস্থিতিতে দেশজুড়ে র‌্যাবের পক্ষ থেকে প্রায় ১২ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে জঙ্গি-সন্ত্রাসীদের থেকে নজর সরায়নি র‌্যাব। করোনা সংকটের মধ্যে ৮ মার্চ থেকে এ পর্যন্ত ৩২ জন জঙ্গি ও ১ হাজার ৩৮২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। রমজানে নিরাপত্তার বিষয়ে র‌্যাব ডিজি বলেন, রমজানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এবারের রমজানে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা বাস্তবায়নে র‌্যাবের নজরদারি থাকবে। তিনি বলেন, করোনা সংকটে পণ্যবাহী যানবাহন চলাচলে সহযোগিতা করছে র‌্যাব। সবজিবাহী যানবাহন যেখানে আসছে র‌্যাব সেখানে সহযোগিতা করছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সবজির গাড়িতে মাদক আনার চেষ্টা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ইতোমধ্যে বেশকিছু মাদকের চালান আটক করতে পেরেছি। আমাদের গোয়েন্দা সদস্যরা সক্রিয় রয়েছে। সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদের কাছে যদি মাদক সরবরাহের কোনো তথ্য থাকে তাহলে র‌্যাবকে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]