মনোহরদীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

Share the post

মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী:নরসিংদীর মনোহরদীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা ন্যায্য গ্রেড নির্ধারণ ও সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে ২ ডিসেম্বর মঙ্গলবার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকালেই মনোহরদী উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA)–সহ বিভিন্ন পর্যায়ের মাঠকর্মীরা অংশগ্রহণ করেন। তারা জানান, দীর্ঘদিন কঠোর পরিশ্রম সত্ত্বেও ন্যায্য গ্রেড ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান কর্মীরা।

বক্তারা আরও উল্লেখ করেন, পরিবার পরিকল্পনা সেবা দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাঠকর্মীরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেন, অথচ তাদের কাঙ্ক্ষিত সুবিধা নিশ্চিত হয়নি। তাই আন্দোলনের মাধ্যমে ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তারা।

এই কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি, মনোহরদী শাখা। কর্মীদের স্লোগান ছিল: “এক দফা, এক দাবি; নিয়োগ বিধি, নিয়োগ বিধি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]