নোয়াখালীতে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share the post
মোঃ আরিফ হোসেন,নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব টি এম মোশাররফ হোসেন। আজ নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতা সত্য ও ন্যায়ের পথে সমাজকে আলোকিত করে।”
এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা জেলার চলমান নিরাপত্তাব্যবস্থা, চ্যালেঞ্জ, অপরাধ দমন, মাদক নির্মূলসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত তথ্য সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং ভবিষ্যতে আরও উন্মুক্ত ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তোলার আশ্বাস দেন।সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা সাংবাদিকতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]