হঠাৎ পাল্টে গেলো বাংলালিংকের লোগো, সামাজিকমাধ্যমে চলছে আলোচনা

Share the post

দেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক তাদের লোগোতে পরিবর্তন এনেছে। অনেকটা নীরবে পাল্টে গেছে লোগোটি। নতুন লোগোটি ইংরেজি বর্ণ ‘বি’-এর আদলে তৈরি করা হয়েছে।

এছাড়া আগে লোগোর নীচের দিকে ‘An ORASCOM TELECOM company’ লেখা থাকলেও এখন আর তা থাকছে না। দুই সপ্তাহ আগে এ স্লোগানটি তুলে দেওয়া হয়েছে।

বাংলালিংকের ওয়েবসাইট ও অন্যান্য সব কাগজপত্রে এখন নতুন লোগোই ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো ঘোষণা দেয়নি বাংলালিংক।

বাংলালিংকের কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মিশরভিত্তিক ওরাসকম টেলিকম হোল্ডিং কোম্পানিটিতে বেশ কিছু বড় পরিবর্তন এসেছে। রাশিয়ার ভিমপেলকম এখন ওরাসকমের বড় অংশের মালিক। এ কারণেই লোগোর নিচের এ বক্তব্য তুলে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন তারা।

তবে এ বিষয়ে কেউ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তারা জানান, নতুন এ লোগোটি দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। সে কারণে এটিতে বড় কোনো পরিবর্তন হবে না।

এদিকে, নতুন এ লোগো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। নেটিজেনরা লোগোর ভালো-মন্দসহ নানা দিক নিয়ে মতামত জানাচ্ছেন।

শাহরিয়ার ইমন নামে একজন তার ফেসবুক পোস্টে নতুন ও পুরোনো লোগোর ছবি শেয়ার করে লিখেছেন, এটা কপি। বাজুসের কপি। তারচেয়েও বড় কথা এটি ডেটিং অ্যাপের মতো লাগছে। আবার হঠাৎ তাকালে মনে হচ্ছে হেলথ রিলেটেড কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]